আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মাদারীপুর (৩) ডাসারের বালিগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনী ক্লাব উদ্বোধন

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
মাদারীপুর (৩) ডাসারের বালিগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনী  ক্লাব উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....
মোঃ রফিকুল হাওলাদার,  স্টাফ রিপোর্টার :
২৪ ডিসেম্বর (রবিবার) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ধুলগ্রাম বাজারের ক্লাব উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মীর গোলাম ফারুক।
বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও    ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সারোয়ার হোসেন মুন্সীর সঞ্চালনায়  প্রধান অতিথি বক্তব্য রাখেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তাহামিনা বেগম এর পক্ষে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে জনতার মনোনীত প্রার্থীকে    নির্বাচিত করার জন্য  অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো বলেন, নির্বাচনে কেউ অশান্তি সৃষ্টি করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পর্যায়ক্রমে, বক্তব্য রাখেন : বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জনাব মজিবুর রহমান খান, সাবেক ৩ বারের  সফল মেম্বার মোঃ ইয়াকুব আলী হাওলাদার সহ আরো অনেকে।
উক্ত ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোক্তার হোসেন মুন্সি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি :মোঃ লুৎফর হাওলাদার, সাধারণ সম্পাদক :মোঃ টুটুল আকন সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Facebook Comments Box
advertisement

Posted ১:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com