আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বার্ষিক সম্মেলন- ২০২৪ পর্যটন নগরী কক্সবাজার-এ হোটেল দ্যা কক্স টুডে-এর “হল অব স্টার” অডিটরিয়ামে কোম্পানির সুযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে ৬০০ অধিক সফল বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করে। শরিআহ্ কনসালট্যান্ট মুফতি আবদুল্লাহ মাসুম কোম্পানির শরিআহ্ ফ্রেমওয়ার্ক নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি, এফবিসিসিআই- এর সাবেক নির্বাচিত সভাপতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালক মোঃ আমিন হেলালী, খলিলুর রহমান মাসুম, চৈতন্য কুমার দে চয়ন এবং কাজী সামিরুল হক। অনুষ্ঠানে কোম্পানির-এর বিভিন্ন পর্যায়ে ২০২৩ সালের অর্জিত ব্যবসার উপর ভিত্তি করে যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়। সম্মেলনে ২০২৪ সালের লক্ষ্যমাত্র অর্জনে কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। কোম্পানির উপস্থিত পরিচলনা পর্ষদ সদস্যগণ উন্নয়ন কর্মীদের তাঁদের সফল ব্যবসায়িক যাত্রায় সব সময় পাশে থাকবেন মর্মে আশ্বস্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com