আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রবিবার, ২২ জুন ২০২৫
বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)’র ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। সভার শুরুতে শেয়ারহোল্ডারসহ সকলের উপস্থিতে কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে কোম্পানির পাবলিক পরিচালক মো. শাকিল রিজভী, মনোনীত পরিচালক মোহাম্মদ মনজুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক নাসির উদ্দিন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ। সভায় অন্যান্য এজেন্ডার সঙ্গে ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫০ পিএম | রবিবার, ২২ জুন ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com