আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বরিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৬

বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪
বরিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৬
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা বরিশালে উদ্দেশ্যে যাওয়ার সময় প্রাইভেট ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি জানান, বরিশালে থেকে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী কলাপাড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান তিনি বরিশালের উদ্দেশ্যে সরকারি গাড়ি ব্যবহার করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দবদবিয়া ব্রিজ অতিক্রম করার সময় তার গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় জনগণ ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী তাবাসসুম(২৩) রাস্তা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় একটি সড়ক দুর্ঘটনায় কিছুটা আহত হয়। তাকে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি এখন সুস্থ আছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com