আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদকে যা জানানো হলো

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদকে যা জানানো হলো
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : অতিবৃষ্টির কারণে ফেনী ও নোয়াখালীতে বন্যা ও জলাবদ্ধতার বিষয়ে উপদেষ্টা পরিষদকে সামগ্রিক পরিস্থিতি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয়টি উত্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালীতে বন্যা ও জলাবদ্ধতার বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট উপদেষ্টারা বন্যা ও এর পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে বক্তব্য দেন।উপদেষ্টা পরিষদ-বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ ও নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে উপদেষ্টামণ্ডলীকে জানানো হয়। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে উল্লিখিত তিন জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা সম্পর্কেও উপদেষ্টা পরিষদকে জানানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com