আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ । শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, শুক্রবার মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং ভোরের দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।

এতে করে নৌরুট এলাকায় ফেরি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। যে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নদী এলাকায় কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান আব্দুস সালাম।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com