আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, মৃত্যু ১

শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
পঞ্চগড়ে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, মৃত্যু ১
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড়ে কুয়াশার মাঝে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী এক গাড়ির চাপায় লাল মিঞা (৩৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) গভীর রাতে পঞ্চগড় সদরের জগদল এলাকার গোয়ালপাড়া কদমতলার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা রাতে ওই ব্যক্তিকে জগদল বাজার এলাকায় দেখতে পান। ঘন কুয়াশার মাঝে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। গোয়ালপাড়ার কদমতলা গ্রামে পৌঁছানোর পর রাস্তা পাড় হয়ে তিনি উল্টোদিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পৃষ্ট হয়ে মারা যান তিনি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, রাতেই জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও পঞ্চগড় সদর থানা পুলিশসহ তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাথা পৃষ্ট হওয়ায় প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত না হলেও স্থানীয়দের সহায়তায় ঘণ্টাখানিক পর তার পরিচয় শনাক্ত হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) রনজু আহম্মেদ জানান, প্রাথমিক সুরতাল ও তদন্তে জানা যাচ্ছে লাল মিঞা পায়ে হেঁটে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কোনো ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি তেঁতুলিয়া হাইওয়ে থানায় রয়েছে। মৃত লাল মিঞা জগদল বাজার এলাকার ময়নুল হকের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক (অটো) চালক।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com