আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশের কাজে যেন কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাত বা দুর্বলতা প্রকাশ না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই সতর্কবার্তা দেন।ডিএমপি কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশের কাজে যেন কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাত বা দুর্বলতা প্রকাশ না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন যাতে গোপন তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতে টহল কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (বিপিএম, অতিরিক্ত আইজি) বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। একই সঙ্গে সেবা প্রত্যাশীদের সুবিধা বিবেচনায় থানাগুলো আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম (পিপিএম) বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। তিনি সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশনাও দেন। সভাটি সঞ্চালনা করেন যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (ফিন্যান্স, লজিস্টিকস ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান, আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক, এবং ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ওসি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com