আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দ্বাদশ সংসদ নির্বাচনে যুবলীগের পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন বিশ্বাস মুতিউর রহমান বাদশা

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ সংসদ নির্বাচনে যুবলীগের পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন বিশ্বাস মুতিউর রহমান বাদশা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটিতে কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাকেরগঞ্জের কৃতি সন্তান বিশ্বাস মুতিউর রহমান বাদশাকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

১২ ডিসেম্বর কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনোনীত করার সত্যতা স্বীকার করে বিশ্বাস মুতিউর রহমান বাদশা সাংবাদিকদের জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরসের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তাকে সদস্য সচিব মনোনীত করার জন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com