আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালক নিহত

রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালক নিহত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল হোসেন (৪৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারীসহ আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুব্রত কুমার।
নিহত রুবেল হোসেন দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুলের ছেলে। আহতরা হলেন, ট্রাকচালকের সহকারী সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮), বিরামপুর উপজেলার পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫) এবং ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮)।

ঘটনার বর্ণনা দিয়ে চালকের সহকারী শফিকুল ইসলাম বলেন, রাতে ট্রাকবোঝাই ধানের তুষ নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিলাম। রাস্তায় ঘন কুয়াশা থাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের চালকসহ আরও তিনজন পাশের একটি দেয়ালে ট্রাকসহ চাপা পড়েন। পরে ফায়ার স্টেশনের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com