আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ট্রেনের ধাক্কায় ছেলের সামনে মায়ের মৃত্যু

শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
ট্রেনের ধাক্কায় ছেলের সামনে মায়ের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছেলের সামনে ট্রেনের ধাক্কায় মারা গেলেন মা লাইলী বেগম (৪০)। ছেলেকে নিয়ে লালমনিহাটগামী একটি চলন্ত ট্রেনে উঠার সময় এই দুর্ঘটনা ঘটে। ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত নারীর স্বামীর নাম জাহাঙ্গীর আলম। তারা নারায়ণগঞ্জ এলাকায় থাকেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লাইলী বেগম তার ছেলে মো. হৃদয় হোসেনকে নিয়ে কমলাপুর ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে লালমনিহাটগামী একটি চলন্ত ট্রেনে উঠার সময় পা পিছলে পড়ে যান। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে লাইলী বেগম মারা যান।

তিনি আরও জানান, ছেলের হৃদয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, লালমনিরহাটগামী একটি চলন্ত ট্রেনে তার মাকে পেছন দিক থেকে ধরে ট্রেনে ওঠার সহযোগিতা করার সময় পা পিছলে পড়ে তার মা ট্রেনের আঘাতে আহত হন। পরে হাসপাতালে মারা যান। মরদেহ এখন পর্যন্ত পুলিশ হেফাজতে আছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com