

নিজস্ব প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এবার দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে চাপা দিল ট্রাক। শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। এই ঘটনার প্রায় ১৫ ঘণ্টার মধ্যে আবারো জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল সড়কে ঘটেছে এ দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট-তামাবিল মহাসড়ক হরিপুর বাজার এলাকায় ইলিয়াস ড্রাইভারের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডর অ্যাম্বুল্যান্সকে জাফলংগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে করে একটি বৈদ্যুতিক খাম্বা ও অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউই হতাহত হয়নি।
এবিষয়ে ইলিয়াস ড্রাইভার জানান, তার পরিবারের লোক অসুস্থ হওয়ায় সিলেটে হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স আসে। বাড়ির সামনেই সাইট করে রাখা ছিলো এম্বুল্যান্সটি। আমাদের পরিবারের লোকজন গাড়িতে উঠার আগ মূহুর্তে হঠাৎ করেই ট্রাক গাড়ি এম্বুল্যান্সকে চাপা দেয়।ভাগ্য ক্রমে আমার পরিবার বেঁচে যায়।দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তাজুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, দুর্ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা এ বিষয়টি দেখভাল করছে বলে জানান এই কর্মকর্তা।

Posted ২:২৫ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


