আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

এনআরবি ইসলামিক লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
এনআরবি ইসলামিক লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট: এনআরবি ইসলামিক লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিবিএস নিউজ ডেস্ক: লাইফ বীমা খাতের কোম্পানী এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ের হল রুমে ২১ সেপ্টেম্বর Business Discussion Session-2024 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ব্যবসায় সফল ৫জন কর্মকর্তাকে এসইভিপি পদ থেকে এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতির চিঠি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়, এবং আগষ্ট মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান ও সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)।

পদোন্নতিপ্রাপ্ত এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হলেন শরীফ মো. শহিদুল ইসলাম, এইচ. এম. মিলন রহমান, মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়, ঢাকা। মো. বেলায়েত হোসেন (মিলন), খুলনা, মো. রোস্তম আলী, রংপুর।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com