আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

জাহাঙ্গীর কবির নানকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বুধবার, ১৪ মে ২০২৫
জাহাঙ্গীর কবির নানকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সংবাদটি শেয়ার করুন....

 স্টাফ রিপোর্টার:

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞার তালিকায় নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও কন্যা এস আমরীন রাখী, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, তার ছেলে ও ব্যাংকের পরিচালক কাজী খুররম আহমদ, মশিউর সিকিউরিটিজ সিটি সেন্টারের চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক মোগল জান রহমান ও জিয়াউল হাসান চিশতী, ঢাকা উত্তর সিটির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম কাসু, তার স্ত্রী আসমা কাসেম ও মেয়ে উম্মে কুলসুম রয়েছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম কাজ করছে। অভিযুক্তদের বিদেশে পলায়নের আশঙ্কা থাকায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

একইভাবে, কাজী আকরাম উদ্দিনের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, ভুয়া সনদের মাধ্যমে আত্মীয়দের চাকরি প্রদান এবং হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আদালত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪২ এএম | বুধবার, ১৪ মে ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com