আজ, Monday


৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন

রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

সরকার নির্ধারিত ১৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ ও প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন। এ লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। (১১ জানুয়ারি) ধানমন্ডির বিআইএলএস কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, কমিশন গঠনের পর এ পর্যন্ত রাজাধানী ঢাকা ও ঢাকার বাইরে দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৪০টি মতবিনিময় সভা হয়েছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যায়ের সব শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে যাতে শ্রম সংস্কার কমিশন সুপারিশমালা প্রণয়ন করতে পারে সেই প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশনকে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের মতামত নিয়ে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দিতে হবে। এ জন্য সব মহলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দেশের সর্বস্তরের শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করে পরামর্শ নেওয়া হচ্ছে। শ্রম আইন সংশোধন ও শ্রম বিরোধ নিষ্পত্তি এবং শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরিসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় শ্রম সংস্কার কমিশন গঠন করে সরকার। দেশের শ্রমজীবী মানুষের সমস্যা নিরসনে ১০ সদস্য বিশিষ্ট এ কমিশন গঠন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com