

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ফেনী সেলসের ম্যানেজার্স কনফারেন্স ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ১২ আগস্ট অনুষ্ঠিত হয়। প্রায় তিন শতাধিক ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট-এর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলা ও অনুপ্রেরণার আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কোম্পানির সিওও মোহাম্মদ মন্জুর মোর্শেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমডি আনোয়ার হোসেন, এএমডি আবু শাহাদাত দুলাল, এজিএম শাহাদাত মজুমদার, জসিম উদ্দিন এবং আলা উদ্দিন।
অনুষ্ঠানে সদ্য প্রমোশনপ্রাপ্ত দুই জন এজিএম, ৫ জন ব্রাঞ্চ ম্যানেজার এবং প্রায় ২০ জন ইউনিট ম্যানেজারকে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তিতে ফেনী সেলসের সকল ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও সেরা এফএবৃন্দ অতীতের সাফল্যকে ছাড়িয়ে আগামী দিনে আরও বৃহৎ অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

Posted ৮:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


