আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪
বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

গতকাল শিল্পমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় শিল্প মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা টেকনোলজি খাতে ও সিমেন্ট উৎপাদনের কাঁচামাল সরবরাহের জন্য ভারতের সহযোগিতা নিতে পারি। বাংলাদেশের বিএসটিআই ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সঙ্গে ভারতের সমজাতীয় প্রতিষ্ঠানের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা দরকার।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারত মাঝারি ও ক্ষুদ্র শিল্পে সহযোগিতা করতে আগ্রহী।’ এসএমই খাতকে দুই দেশের অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি। আমরা রুপিতে বাণিজ্যের যে প্রক্রিয়া শুরু করেছি, তা আরো বাড়িয়ে দুই দেশের ব্যবসায়ীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা দরকার। বর্তমানে ভারত অন্যান্য দেশ থেকে যেসব দ্রব্য আমদানি করে, তার মধ্যে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো আমরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী।’

তিনি জানান, আইটিইসিসহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশীদের জন্য প্রশিক্ষণের সুযোগ বাড়ছে।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের সার কারখানাগুলোয় সার উৎপাদন হচ্ছে এবং আমদানীকৃত সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আশা করি, আগামী মৌসুমে সারের কোনো সংকট হবে না।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com