আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

ব্যাংক কর্মকর্তাদের শৃঙ্খলাজনিত মামলা নিষ্পত্তির সময়সীমা দুই মাস বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

রবিবার, ২৬ জুলাই ২০২৬
ব্যাংক কর্মকর্তাদের শৃঙ্খলাজনিত মামলা নিষ্পত্তির সময়সীমা দুই মাস বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বা বিভাগীয় কার্যক্রম বিচারাধীন থাকলে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দীর্ঘদিন ধরে মামলা ঝুলিয়ে রেখে চাকরি পরিবর্তনের সুযোগ বাধাগ্রস্ত করার প্রবণতা কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়ায় শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বা বিভাগীয় কার্যক্রম বিচারাধীন থাকলে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দীর্ঘদিন ধরে মামলা ঝুলিয়ে রেখে চাকরি পরিবর্তনের সুযোগ বাধাগ্রস্ত করার প্রবণতা কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০০৫ সালের ৪ মে জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নং-৬-এর আলোকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা কার্যকর রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় বিভিন্ন ব্যাংকে শৃঙ্খলাজনিত অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওই সার্কুলারের একটি বিধান সংশোধন করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত মামলা বিচারাধীন থাকলে চাকরিবিধি অনুযায়ী সেই মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তিযোগ্য হতে হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, ২০০৫ সালের নির্দেশনার অন্য সব বিধান অপরিবর্তিত থাকবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com