আজ, Sunday


১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
বায়ুদূষণের শীর্ষে ঢাকা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজও রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে।
শনিবার (২০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা যায়। ঢাকার স্কোর ছিল ১৯১, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির স্কোর ২৫৩। ২৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের করাচি। তৃতীয় ও চতুর্থ অবস্থানে যথাক্রমে ভারতের আরও দুটি শহর —মুম্বাই ও দিল্লি। মুম্বাইয়ের স্কোর ২০৮, দিল্লির ২০০।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com