

গণবার্তা রিপোর্টার : প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এইচএসসি ও সমমানের আজ মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও আজ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে শিক্ষা উপদেষ্টার বরাতে এ খবর জানান।

Posted ৯:৪৫ এএম | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


