

নিজস্ব প্রতিনিধি: এমআরটি পাস ছাড়া যে সময় চড়া যাবে না মেট্রোরেলে
আগামী ২০ জানুয়ারি থেকে মেট্রোরেল চলবে রাত পর্যন্ত। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনেই সকাল থেকে রাত পর্যন্ত থামবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিট ও মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল ও উত্তরা থেকে ৮টায় সবশেষ ট্রেন ছেড়ে যাবে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, যাদের এমআরটি পাস আছে শুধু তারাই সকাল ৭.১০/৭.২০ ও রাত ৮টার পরের ট্রেনগুলোতে চলাচল করতে পারবেন।
সব স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা ও টপআপ করা যাবে।
এছাড়া সকাল ৭টা ১০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে ঢাকার মেট্রোরেল।

Posted ১২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


