

গণবার্তা রিপোর্টার: যুক্তরাজ্যভিত্তিক কেমব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকার দ্য স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ ২০২৩ অ্যাওয়ার্ড লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি অধ্যাপক হুমায়ুন দার আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন। ইসলামিক ব্যাংকিংয়ে দক্ষতা এবং ইসলামিক রিটেইল ব্যাংকিংয়ের উন্নয়ন, প্রবৃদ্ধি ও সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইসলামী ব্যাংককে এ পুরস্কার দেয়া হয়। কেমব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স যুক্তরাষ্ট্র, এশিয়া ও আফ্রিকার রিটেইল ইসলামী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক র্যাংকিংয়ের ভিত্তিতে এ পুরস্কার দেয়।

Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


