

গণবার্তা রিপোর্টার: চীন-বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম চাইনিজ এম্ব্যাসি কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অতিরিক্ত পরিচালক অভিজিৎ চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিইএবির প্রেসিডেন্ট কে চিয়াংলিয়াং, বিসিসিসিআইয়ের সাধারণ সম্পাদক আল মামুন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

Posted ৯:২০ এএম | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


