

গণবার্তা রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর ১৩ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির ২৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ৫ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০ ডিসেম্বর রূপালী ব্যাংকের শেয়ারদর ছিল ২৬ টাকা ৮০ পয়সা। গত বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারদর দাঁড়ায় ৩১ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ২৫ টাকা ২০ থেকে ৩৮ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা।

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
hacked by trenggalek6etar | Gano Barta


