আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মানুষ যেখানে যত্ন-সম্মান-সততা পায় সেখানেই আটকায়’

বুধবার, ২৫ জুন ২০২৫
মানুষ যেখানে যত্ন-সম্মান-সততা পায় সেখানেই আটকায়’
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: বিয়ে ও হানিমুনের আমেজ শেষ হওয়ার পর আবারও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেললেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ দম্পতি। এ বছরের গোড়ার দিকে তারা গাঁটছড়া বাঁধার পর থেকে অপরিচিত রোজা আহমেদ চলে আসেন আলোচনায়। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেড়েছে তার অনুসারীর সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে যা পোস্ট করেন, তা মুহূর্তেই ছড়িয়ে যায়। এবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোজা। তা নিয়ে মেতে উঠেছেন ভক্তরা। কেউ বলেছেন, তাহসান ভাই একজন পরী পেয়েছেন। আবার কেউ বলছেন, তাহসান ভাইয়ের জীবনটা পূর্ণতা পেয়েছে। ছবিগুলোতে বোঝা গেছে, তাহসান ও রোজা ঘোরাঘুরি করছেন। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর এমন সময় সুইমিংপুলে তাদের রোমান্টিক এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও শেয়ার করেছেন রোজা। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের। তাহসান-রোজার স্থিরচিত্র দেখে তৌকির আহমেদ তিতাস নামের এক নেটিজেন লিখেছেন, ‘প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায় এবং সততা পায় সেখানেই আটকে যায়। আনিকা লিখেছেন, ‘মায়াবী সৌন্দর্য।’ জাফরীন লিখেছেন, ‘ক্রাশগুলো তাদের বউদের নিয়ে সুখে থাকুক।’ তাজকিয়া বিনতে আজাদ প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, ‘পুরতান প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে’। শাকিলা নামের একজন লিখেছেন, ‘দুজনকেই খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে, এতদিনে তাহসান ভাই তার জীবনের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহ তোমাদের সুখে রাখুক, সুস্থ রাখুক। অনেকে আবার ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ভালোবাসার দম্পতি।’ ইনস্টাগ্রাম ও ফেসবুক দুই জায়গাতেই রোজার করা এই পোস্টে রিঅ্যাকশন পড়েছে প্রায় এক লক্ষ করে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com