আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

ভ্যালেন্টাইনে সাফা কবিরের ‘লাভ বাজ

শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
ভ্যালেন্টাইনে সাফা কবিরের ‘লাভ বাজ
সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক: ছোটপর্দার প্রথমসারির অভিনেত্রী সাফা কবিরের জন্য নতুন বছরটা বেশ ভালোই যাচ্ছে। বছরের শুরুতেই বিদেশে অবকাশযাপন করে দেশে ফিরেছেন। এরপর বন্ধু সহকর্মী জোভানের বিয়েতে অন্য বন্ধুদের সঙ্গে দারুণ মজা করেছেন। এখন এই অভিনেত্রী ব্যস্ত তার আরেক বন্ধু সিয়াম আহমেদের সঙ্গে।

কারণ সিয়াম-সাফা জুটিবদ্ধ হয়ে আসছেন চরকির ওয়েব সিরিজ ‘টিকিট’ নিয়ে। আসছে ১ ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে এই সিরিজটি। ‘টিকিট’ নির্মাণ করেছেন এ সময়ের অন্যতম মেধাবী নির্মাতা ভিকি জাহেদ। এখন সেই সিরিজের প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন সাফা।

এরইমধ্যে সাফা ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। এই অভিনেত্রী ভালোবাসা দিবসে হাজির হবেন ‘লাভ বাজ’ নামের একটি নাটকে। ছোটপর্দার অভিনেত্রী হিসেবে ভালোবাসা দিবস, ঈদ কিংবা কোরবানিতে নতুন অনেক নাটক আসবে এটাই স্বাভাবিক। কিন্তু ‘লাভ বাজ’-এর কথা আলাদাভাবে বলার কারণ হলো, এটি নির্মাণ করেছেন সময়ের সবচেয়ে দর্শকপ্রিয় নির্মাতাদের একজন। তিনি কাজল আরেফিন অমি।

এই নির্মাতা উৎসবে ‘বাজ’ শিরোনামে এক একটি কনটেন্ট উপহার দেন। এই যেমন ‘গুড বাজ’, ‘ব্যাড বাজ’ ইত্যাদি। আর সেই নাটকগুলোই সবচেয়ে বেশি ইউটিউব ভিউ পেয়ে থাকে। ফলে এবারের ভালোবাসা দিবসের অনেক নাটকের ভিড়ে ‘লাভ বাজ’ জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে বলে আশা করা যায়।

নির্মাতা অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘লাভ বাজ’ নাটকে সাফার দুটি ছবি পোস্ট করে জানিয়েছেন, নাটকটি ভালোবাসা দিবসেই আসছে। ছবি দেখে বোঝা যাচ্ছে, সাফাকে এই নাটকে দারুণ স্টাইলিশ একজন মেয়ের ভূমিকায় দেখা যাবে। এ নাটকে সাফার চরিত্রের নাম ইরা। তবে ‘বাজ’ সিরিজের অন্য নাটকের মতো এ নাটকে সাফার সহশিল্পী হিসেবে জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবনদেরকে দেখা যাবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে, ‘টিকিট’ সিরিজে সাফা অভিনয় করেছেন একেবারেই ভিন্ন একটি চরিত্রে। তার ভাষ্যে, এর আগে তাকে জীবনঘনিষ্ট এ ধরনের চরিত্রে আর দেখা যায়নি। দুটি কাজ নিয়েই তাই সাফার প্রত্যাশা অনেক উপরে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৩ পিএম | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com