

বিনোদন ডেস্ক: সংসার জীবন ভালো যাচ্ছে না বলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহি নিজেই বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছে মাহি বলেন, আমরা দু’জন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। এরইমধ্যে আমি ও রাকিব আলাদা থাকা শুরু করেছি।
তিনি বলেন, তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। এসময় কান্নাজড়িত কণ্ঠে মাহিয়া মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দু’জন মিলেই ঠিক করব। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি। তাদের এই সংসারে একটি পুত্রসন্তান ফারিশ। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


