আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ১০ জুন ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক উন্নয়ন, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। ফ্রন্ট অফিস এক্সিকিউটিভদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘‌সেলসম্যানশিপ টেকনিক ফর দ্য ফ্রন্ট অফিস এক্সিকিউটিভস অব প্রেসিডেন্সি ইউনিভার্সিটি’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক উন্নয়ন, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-কেন্দ্রিক সেবার গুরুত্ব তুলে ধরে দক্ষ, আন্তরিক ও পেশাদার ফ্রন্ট অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এতে মূল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জে. আলী। তিনি আধুনিক সেলসম্যানশিপ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কার্যকর যোগাযোগ কৌশল ও শিক্ষার্থী ভর্তি ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। কর্মশালা সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড মো. জাহিদ হাসান। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনের জন্য দক্ষ যোগাযোগ, পেশাদার সেবা এবং সঠিক তথ্য প্রদানের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থী সেবার গুণগত মান উন্নয়ন, ভর্তি কার্যক্রমে পেশাদারত্ব বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com