

গণবার্তা রিপোর্ট: জিয়াউর রহমান সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ সিভিল সার্ভিস, ইউনিসেফ বাংলাদেশ, এবি ব্যাংক, সিটিব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বিকাশসহ শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও স্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস এবং বিএসএস সম্পন্ন করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


