আজ, Wednesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ফেরি চলাচল শুরু করে নৌ রুট কর্তৃপক্ষ। এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত দেড় টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’

এছাড়া আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের আরেক ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেছেন, ‘দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌ রুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি জমে রয়েছে। সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন নৌরুট পারাপার করা হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com