আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

সিলেটে ন্যাশনাল লাইফের ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪
সিলেটে ন্যাশনাল লাইফের ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিলেটে ৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

ন্যাশনাল লাইফের সিলেট এরিয়া প্রধান জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বি-বাড়ীয়া ও বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রধান মফিজুল ইসলাম, জনবীমা সিলেট এরিয়া প্রধান মোস্তফা জামান খান, বিয়ানীবাজার এরিয়া প্রধান নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ বাংলাদেশে বেসরকারী খাতে জীবন বীমা শিল্পের পথ প্রদর্শক। ন্যাশনাল লাইফকে অনুসরণ করে এখাতের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। ন্যাশনাল লাইফ গ্রাহকের স্বার্থ রক্ষায় অগ্রাধিকার দিয়ে থাকে ও সময়মত বীমা দাবি পরিশোধ করে। এজন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। যার ফলশ্রুতিতে সারা দেশে ন্যাশনাল লাইফের ব্যবসা বাড়ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫২ এএম | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com