আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....
বিমল কুমার রায়, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়  কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামী ফরহাদ  হোসেনকে(২৫) গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার ( ২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার সদর ইউনিয়নের মড়াতল্লী মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ ফারুক রানার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্ৰেপ্তার করেন। ফরহাদ হোসেন তিনটি ভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী এবং একটি মামলায় এজাহার ভুক্ত আসামী। আটক ফরহাদ হোসেন দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়া এলাকার মোঃ হাছেন আলীর ছেলে।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী।
Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com