আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নোবেলের বিয়ে ইস্যুতে আদালতের সমালোচনায় পারশা

রবিবার, ২২ জুন ২০২৫
নোবেলের বিয়ে ইস্যুতে আদালতের সমালোচনায় পারশা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি সঙ্গীতশিল্পী নোবেলের সঙ্গে ওই মামলার বাদীর বিয়ের নির্দেশ দেওয়ায় আদালতের সমালোচনা করছে একদল নেটিজেন। কারাগারেই বিয়ে হওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না তারা। এ নিয়ে সোশ্যালে অনেকেই নিজের মতামত জানিয়েছেন।কারাগারে নোবেলের বিয়ের সংবাদের ফটোকার্ড শেয়ার করে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটা আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ। এমন রায় কোনো আদালতের রায় হতে পারে না, এটা নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি।’পারশা আরও লেখেন, ‘একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত ‘পারস্পরিক সম্মতি’র মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়। এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।’তার ভাষ্য, ‘এ ধরণের রায় শুধু একজন নারীকে ব্যর্থ করে না, এটি সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশে এক ভয়ংকর বার্তা দেয়—তাদের যন্ত্রণা নাকি দর-কষাকষির বস্তু!সর্বশেষ এই গায়িকা-অভিনেত্রী বলেন, ‘ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সহিংসতার সঙ্গে আপস করে নয়।’প্রসঙ্গত, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি।

এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল। তার এক আবেদনের প্রেক্ষিতে মামলার সেই বাদীকে বিয়ে করার অনুমতি দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।এরপর আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com