

গণবার্তা রিপোর্টার: চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার ও ডিএমডি ড. মো. আব্দুল কাদের।

Posted ২:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


