আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কুষ্টিয়ায় দ্রুতগামী বাসের চাপায় হাইওয়ে পুলিশের কনস্টেবল নিহত, ট্রাক ও বাস জব্দ 

শনিবার, ২৮ জুন ২০২৫
কুষ্টিয়ায় দ্রুতগামী বাসের চাপায় হাইওয়ে পুলিশের কনস্টেবল নিহত, ট্রাক ও বাস জব্দ 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ নয়ন শেখ : কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চৌরহাস হাইওয়ে থানার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের দায়িত্বরত সদস্য কনস্টেবল হাফিজুর রহমান (৩০) নিহত হয়েছেন। ২৮ জুন শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
দায়িত্বরত এসআই মোঃ নাজির আহমেদ  জানান, ওই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস এবং একটি ট্রাক একসাথে চলছিল। দ্রুতগামী একটি বাস ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দায়িত্ব পালনরত কনস্টেবল হাফিজুর রহমানকে চাপা দিয়ে চলে যায়। দায়িত্বপ্রাপ্ত এসআই মোঃ নাজির আহমেদ জানান, নিহত কনস্টেবল হাফিজুর রহমান হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাস ও ট্রাক দুটোই ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পরবর্তীতে আটক  করা হয়।  পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই বাস ও ট্রাক শনাক্ত করে তাদের আটক করার চেষ্টা চলছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ বাহিনীসহ স্থানীয় এলাকায়।
Facebook Comments Box
advertisement

Posted ২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com