
প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় দ্রুতগামী বাসের চাপায় হাইওয়ে পুলিশের কনস্টেবল নিহত, ট্রাক ও বাস জব্দ

মোঃ নয়ন শেখ : কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চৌরহাস হাইওয়ে থানার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের দায়িত্বরত সদস্য কনস্টেবল হাফিজুর রহমান (৩০) নিহত হয়েছেন। ২৮ জুন শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
দায়িত্বরত এসআই মোঃ নাজির আহমেদ জানান, ওই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস এবং একটি ট্রাক একসাথে চলছিল। দ্রুতগামী একটি বাস ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দায়িত্ব পালনরত কনস্টেবল হাফিজুর রহমানকে চাপা দিয়ে চলে যায়। দায়িত্বপ্রাপ্ত এসআই মোঃ নাজির আহমেদ জানান, নিহত কনস্টেবল হাফিজুর রহমান হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাস ও ট্রাক দুটোই ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পরবর্তীতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই বাস ও ট্রাক শনাক্ত করে তাদের আটক করার চেষ্টা চলছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ বাহিনীসহ স্থানীয় এলাকায়।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.