আজ, Wednesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কালীগঞ্জে পুত্রের হাতুড়ির আঘাতে রক্তাক্ত পিতা থানায় অভিযোগ 

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
কালীগঞ্জে পুত্রের হাতুড়ির আঘাতে রক্তাক্ত পিতা থানায় অভিযোগ 
সংবাদটি শেয়ার করুন....
রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জে পাষন্ড পুত্রের হাতুড়ির আঘাতে পিতা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার বাঙ্গাল হাওলা গ্রামের জামাল উদ্দিনকে তার পুত্র কামাল হোসেন রানা ও পুত্রবধু আছমা বেগম বিগত দশ বছর যাবৎ নানা ভাবে নির্যাতন করে আসছে। গত বুধবার (১২ জুন) বিকেলে পারিবারিক কলহের জেরে রানা ও তার স্ত্রী আছমা জামালকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে জামালের স্ত্রী নুর আক্তার বাদী হয়ে পুত্র ও পুত্রবধুর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান আছে।
Facebook Comments Box
advertisement

Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com