আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

এবার পার্থ শেখের সঙ্গে জুটি বাধলেন মালাইকা

রবিবার, ২৯ জুন ২০২৫
এবার পার্থ শেখের সঙ্গে জুটি বাধলেন মালাইকা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিটউবে ট্রেন্ডিংয়ের থাকা ‘ক্ষতিপূরণ’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী। এটি তার ক্যারিয়ারের ২য় নাটক। এখানে তিনি ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করেছেন। আর তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় রাজেরই পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকের মাধ্যমে ফারহান আহমেদ জোভানের বিপরীতে। মালাইকা এবার আসতে চলেছেন পার্থ শেখের সঙ্গে। ‘অনুতপ্ত’ নামের নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। আর এই নাটকের মাধ্যমে রাজের বাইরে অন্য কোন পরিচালকের সঙ্গে কাজ করলেন তিনি। তবে এটিও প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘অনুতপ্ত’ শিরোনামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তিনি বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে প্রাধান্য পেয়েছে ছেলের প্রতি বাবার দায়িত্ব। সেই সঙ্গে রয়েছে তরুণ-তরুণীর প্রেম। দর্শক এই গল্পের সঙ্গে সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন আশা করি। নাটকটিতে বাবার ভূমিকায় ইন্তেখাব দিনার ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। এছাড়া আছেন শিবা শানু, তানজিম হাসান অনিক। গত কয়েকদিন ঢাকার বিভিন্ন স্থানে তারা শুটিং করেছেন। চিত্রগ্রহণে রাজু রাজ। নতুন নাটক নিয়ে কথা না বললেও মালাইকা জানিয়েছেন তার দর্শকপ্রিয় নাটক ‘ক্ষতিপূরণ’-এ কাজের অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমার প্রথম নাটকে (‘সন্ধিক্ষণ’) এক শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছিলাম। সেই তুলনায় ‘ক্ষতিপূরণ’-এর চরিত্রটা একদম আলাদা। এখানে আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নাটকটিতে যুক্ত হওয়ার কথা যদি বলি, (মুহাম্মদ মোস্তফা কামাল) রাজ ভাই গল্পটা লেখার সময়ই ভেবেছিলেন, চরিত্রটাতে আমাকে নেওয়া যায়। আমারও নিয়মিত কাজের ইচ্ছা ছিল। সব মিলিয়ে কাজটা করেছি। ইয়াশ রোহনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মালাইকা চৌধুরী বলেন, ‘ভাইয়া তো অনেক সিনিয়র অ্যাক্টর (অভিনেতা)। একইসঙ্গে অনেক পরিশ্রমী, কাজের ক্ষেত্রে আমাকে অনেক সাপোর্ট করেছেন। বিশেষ করে চিত্রনাট্য পড়ার সময় যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাকে অনেক মোটিভেশন দিয়েছেন। অভিনয়ে কাকে আদর্শ মানেন? জানতে চাইলে মালাইকা চৌধুরী বলেন, ‘আপু (বড় বোন মেহজাবীন চৌধুরী) আমার আইডল। আপুকে ছোটবেলা থেকে অভিনয়ে দেখেছি। আপু অনেক পরিশ্রমী একজন অভিনেত্রী। আপু আমাকে অনেক সাপোর্ট করেন। আমার পুরো পরিবার আমাকে সাপোর্ট করে। আমি আমার মতো করে সময় নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com