আজ, Tuesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা

শনিবার, ২৪ মে ২০২৫
আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার।

তবে এর আগে গত ১৭ এবং ২৪ মে সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশনা ছিল। সেই অনুযায়ী শনিবারও (২৪ মে) অফিস খোলা থাকবে।

এর আগে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে পারে। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com