আজ, Wednesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

আইইউবিএটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪
আইইউবিএটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার: দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৩ বছরে পা দিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)। গতকাল সকালে বিপুল আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আইইউবিএটির উন্মুক্ত অডিটোরিয়ামে সব ডিপার্টমেন্টের অংশগ্রহণে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়াসহ অন্য অধ্যাপকরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com