আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সহায়তা করা হবে: শিল্পমন্ত্রী

শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সহায়তা করা হবে: শিল্পমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে তার কক্ষে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালক পর্ষদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

শিল্পমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত দেড় দশকে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে অনেক সফল কর্মসূচি বাস্তবায়ন করেছে এসএমই ফাউন্ডেশন। বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়ন, পণ্যের বাজারজাতকরণ, উদ্যোক্তাদের নতুন প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ, এসএমই ক্লাস্টারভিত্তিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়, যা দেশের কর্মসংস্থান সৃষ্টি ও প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই এই খাতকে এগিয়ে নিতে এবং এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল করার উদ্যোগ নেবে শিল্প মন্ত্রণালয়। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিতব্য ১১তম জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন নিয়েও নির্দেশনা দেন শিল্পমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং ফাউন্ডেশনের পরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আলম, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সামিম আহমেদ, জারমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ, এমএনজি মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্তাধিকারী মির্জা নুরুল গণী শোভন, রিলা’স ফ্যাশন বুটিকের ব্যবস্থাপনা পরিচালক মানতাশা আহমেদ, বেঙ্গল ব্রেইডেড রাগস্ লিমিটেডের ভাইস চেয়ারম্যান শাহেদুল ইসলাম হেলাল ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ পিএম | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com