আজ, Monday


১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রাজধানীতে ‘আস্থা’র উদ্যোগে শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ

রবিবার, ০৮ মার্চ ২০২৬
রাজধানীতে ‘আস্থা’র উদ্যোগে শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ
সংবাদটি শেয়ার করুন....
আশিকুর রহমান খান , ঢাকা:
পবিত্র রমজানের পবিত্রতা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে রাজধানীর রাজপথে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘আস্থা’। গতকাল শুক্রবার (৬ মার্চ) রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা হাতিরঝিল ও রামপুরায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার ছুটির দিন হলেও রাজধানীর হাতিরঝিল ও রামপুরা এলাকায় পথচারী এবং মেহনতি মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসরের নামাজের পর থেকেই আস্থার একঝাঁক উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবক ইফতারের প্যাকেট নিয়ে নির্দিষ্ট পয়েন্টগুলোতে অবস্থান নেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে তারা রাস্তার পাশে থাকা রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর এবং ঘরে ফিরতে দেরি হওয়া সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেন।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, কেবল ইফতার বিতরণই নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে আস্থার সঞ্চার করাই তাদের মূল উদ্দেশ্য। বিতরণের সময় স্বাস্থ্যবিধির দিকে বিশেষ নজর দেওয়া হয় এবং প্রতিটি প্যাকেট অত্যন্ত যত্নসহকারে প্রস্তুত করা হয়। ইফতার বিতরন কার্যক্রমের অন্যতম সমন্বয়ক আবুল বাশার বলেন, শহরের জ্যাম আর কর্মব্যস্ততার কারণে অনেকেই ইফতারের সময় সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেন না। যার একটা বিরাট অংশ ভাসমান এবং শ্রমজীবী মানুষ। আমরা চেষ্টা করেছি সেইসব মানুষদের সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করতে। মানুষের দোয়াই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি।
ইফতার বিতরণ চলাকালীন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক রোজাদার জানান, বর্তমান বাজারে এমন মানসম্মত ইফতার পাওয়া তাদের জন্য বড় একটি প্রাপ্তি। পঞ্চাশোর্ধ রিকশাচালক আবদুল মালেক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ইফতারের আগ মূহুর্তে ইফতার পেয়ে অনেক উপকার হইলো। আলহামদুলিল্লাহ।
সংগঠনটি সূত্রে জানা গেছে, কেবল ঢাকাতে নয়, রমজানে নারায়নগঞ্জ ও বরিশাল জেলায়ও তাদের এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন পোশাক বিতরণেরও পরিকল্পনা রয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৪:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com