আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার, ৩০ জুন ২০২৫
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন....
মোঃ নয়ন শেখ : কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। সে কুমারখালী পৌর এলাকার বাটিকামারা ফয়জুল করীম উলুম মাদ্রাসার ৩ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আমির হামজা গোসল করার জন্য গেলে বাড়ির পানির ট্যাংকের পানি শেষ হয়ে গেলে সবার অজান্তে নিজেই পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  মৃত শিশু আমির হামজার বড় ভাই মো. অনিক জানান, আমির হামজা কাউকে কিছু না বলে সবার অজান্তে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. সালাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ৮:১৬ এএম | সোমবার, ৩০ জুন ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com