
প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মোঃ নয়ন শেখ : কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। সে কুমারখালী পৌর এলাকার বাটিকামারা ফয়জুল করীম উলুম মাদ্রাসার ৩ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আমির হামজা গোসল করার জন্য গেলে বাড়ির পানির ট্যাংকের পানি শেষ হয়ে গেলে সবার অজান্তে নিজেই পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত শিশু আমির হামজার বড় ভাই মো. অনিক জানান, আমির হামজা কাউকে কিছু না বলে সবার অজান্তে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. সালাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.