

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামে তীব্র শীতের সাথে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে পড়ছে হাড় কাঁপানো শীত। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এমন পরিস্থিতিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়ছেন বিপাকে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছে না। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান, কুয়াশা পড়ে চারিদিক ঢেকে গেছে, সেই সঙ্গে অনুভূত হচ্ছে তীব্র শীত। ফলে কাজের জন্য কোথায় বের হওয়া যাচ্ছে না।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


