আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

আজ বিশ্ব সংগীত দিবস, পুতুলের নিবেদন

শনিবার, ২১ জুন ২০২৫
আজ বিশ্ব সংগীত দিবস, পুতুলের নিবেদন
সংবাদটি শেয়ার করুন....

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার।

আজ বিশ্ব সঙ্গীত দিবসে আসতে চলেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের নতুন গান। গানটির নাম ‘বলো প্রেমিক’। গানটির কথা, সুর, কম্পোজিশন করেছেন সাকী ব্যানার্জি। সঙ্গীতায়োজন করেছেন শিল্পীর জীবনসঙ্গী ও মেধাবী কম্পোজার সৈয়দ রেজা আলী। লিরিক ভিডিওটি তৈরি করেছেন আহাদ অন্তর। গানটি অবমুক্ত হতে যাচ্ছে পুতুলগান ইউটিউব চ্যানেলে একটু পরেই।

এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘‘বহুদিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। সাকী ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘ক্যাকটাস’-এর সাবেক সদস্য, বর্তমানে ‘ব্রহ্মপুত্র বাংলাদেশ’ ব্যান্ডের ফাউন্ডার মেম্বার এবং সিঙ্গার-সংরাইটার, তিনি আমার জন্য একটা গান বানিয়েছেন। এ এক দারুণ পাওয়া আমার জন্য। কারণ সাকী ব্যানার্জিকে যারা জানেন, তারা জানেন কী বিধ্বংসী এক প্রতিভা তিনি। তার গানের দর্শন কিংবা ধারাকে আর দশজন বাঙ্গালি কম্পোজারের চেয়ে আলাদা করে চেনা যায়। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একটা অনন্য উপহার হয়ে থাকবে আমার গানের জীবনে। আজ বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের নিবেদন ‘বলো প্রেমিক’ প্রকাশিত হতে যাচ্ছে।’’

১৯৮২ সালে ফ্রান্সে শুরু হয় ফেত দ্য লা মিউজিক তথা বিশ্ব সংগীত দিবস। ১৯৮১ সালে দেশটির সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং এই ভাবনার প্রবর্তন করেন। সেই থেকে প্রতি বছরের ২১ জুন ইউরোপসহ বিশ্বের শতাধিক দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি পালন করা হয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১১ পিএম | শনিবার, ২১ জুন ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com