আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সোহেল ভাইয়ের পক্ষ থেকে উপহার বিতরণ, কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা হাবিবুল্লাহ মাহবুবের

শনিবার, ০৭ মার্চ ২০২৬
সোহেল ভাইয়ের পক্ষ থেকে উপহার বিতরণ, কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা হাবিবুল্লাহ মাহবুবের
সংবাদটি শেয়ার করুন....
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল-এর পক্ষ থেকে মতিঝিলের ৯ নং ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সমাজসেবক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ মাহবুব। অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, “আমাদের প্রিয় নেতা সোহেল ভাইয়ের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। এই ভালোবাসা ও ঐক্যকে সঙ্গে নিয়ে আমরা এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজ এগিয়ে নিতে চাই। অনুষ্ঠানে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মতিঝিলের ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি ওয়ার্ডবাসী ও নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ২:১৭ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com