আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনাগাঁও মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (১৮ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফ্রেশ টিস্যুর গোডাউনে আগুন লাগার পর প্রথমে সোনারগাঁও, গজারিয়া, এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ০৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে আসে।

তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com