আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সেনবাগে বদর দিবস উপলক্ষে খেলাফত মজলিসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুধবার, ১৯ মার্চ ২০২৫
সেনবাগে বদর দিবস উপলক্ষে খেলাফত মজলিসের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস,সেনবাগ শাখার উদ্যোগে ১৮ মার্চ, ১৭ রমজান বাদ আসর উপজেলা মডেল মসজিদের হল রুমে বদরী সাহাবীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের সেনবাগ উপজেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান (বাহার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক মিয়াজি।
উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুয়াজ্জম হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা ছালা উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল ওয়াদুদ মিয়া, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন,পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন মিয়াজি,৬ নং ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রুহুল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।

এছাড়াও আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে খেলাফত মজলিসের উপজেলা,পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বহু কর্মী- সমর্থক উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বাহ্নে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিন উল্যাহ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com