আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সেনবাগের ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুধবার, ০৫ মার্চ ২০২৫
সেনবাগের ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ উপজেলা সংবাদদাতা:

সেনবাগের ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ নং কেশারপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার সানজিদ কামাল এর সঞ্চালনায় এবং সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি,১ নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ২ নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, পৌর সভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল , ৩ নং ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুফিয়া আক্তার মনি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা,বিএনপি নেতা ইউছুপ মজুমদার সহ এ সময় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে ইফতারের পূর্বাহ্নে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- কানকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি গোলাম রব্বানী।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com